শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ৩

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে শহরের মার্কাস মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেরার শাহপাটি গ্রামের বজলুর রহমানের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝায় করে যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝায় করে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলি বোঝায় ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। 

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহ সদর থানার জরুরী বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়