শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন, ১৮ দিনে ৩৬টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপরি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটা অভিযান করে স্থানীয় প্রশাসন। এনিয়ে গত ১৮ দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা। 

এর আগে গত ৬ নভেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রামগতির চর আফজাল থেকে শুরু হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান।

লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, রামগতি ও কমলনগরে ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯ টিসহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছ। ১৮ দিনে ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা। এসব অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়