শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নিহতের অভিযোগ, পরিবারে শোকের ছায়া

জামাল হোসেন খোকন, জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। তবে পরিবারের দাবি—শহিদুল নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে একদল মাদককারবারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি ছোড়ে বলে জানায় বিজিবি। বিএসএফের বরাত দিয়ে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার হয়ে ২০০ গজ ভেতরে ঢোকার পর চ্যালেঞ্জ করলে শহিদুল হাসুয়া নিয়ে বিএসএফের ওপর চড়াও হন। আত্মরক্ষায় এক রাউন্ড গুলি ছোড়া হলে শহিদুল আহত হন এবং তাকে কৃষ্ণনগর হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে শহিদুলের বাবা নস্কর আলী দাবি করেন, কোনো মাদক আনতে নয়—গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে ধরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। ভারতের পরিচিতজনরাও তাকে নিহত বলে নিশ্চিত করেছে বলে জানান তিনি।

ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়