শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে এক গৃহবধূককে মারধর করে বিবস্ত্র করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বজনরা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধু  হাসনা আরা ও চাচাতো দেবরের বউ আখি খাতুন গ্রামে হাটতে যায়। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০ থেকে ১৫ জন ওই দুই গৃহবধূর পথরোধ করে। সে সময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসনা আরাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা গৃহবধুকে মারধর করে জামা কাপড় ছিড়ে ফেলে। সেসময় গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। সেখান থেকে তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকার সামাজিক মাতুব্বর সিরাজুল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়