শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে 'ব্রি ধান-১০৩' বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের বাড়িখলা গ্রামে পার্টনার প্রকল্পের আওতায় শতাধিক কৃষকদের উপস্থিতিতে ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত ব্রি ধান-১০৩ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস  বুধবার (২৬ নভেম্বর)অনুষ্ঠিত হয়। নতুন এ জাতটি চলতি আমন ২০২৫ মওসুমে নবীনগর উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৪০ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয় যার প্রতিটি জমির ধান খুব ভালো হয়েছে এবং জমির ধান কর্তন চলমান রয়েছে। লাউর ফতেহপুরের কৃষক এর জমিতে প্রায় এক একর জমিতে ব্রি ধান১০৩ চাষ করেন এবং উক্ত জমির ধান কর্তন সম্পন্ন করা হয় যাতে ২০ বর্গমিটারে শুকনা (১৪ % আর্দ্রতায়) ১২ কেজি ধান পাওয়া গিয়েছে অর্থাৎ হেক্টর প্রতি ফলন ৬.১ টন/হেক্টর অর্থাৎ বিঘা প্রতি ২০.৫ মন।  উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত সকল কৃষক ভাইয়েরা সকলেই খুব খুশি এবং পরবর্তী মওসুমে ব্রি ধান১০৩ চাষে খুব আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ড. শিলা প্রামানিক।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার  উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,। কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ব্রি এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশীদ। 

প্রধান অতিথি ড. মোস্তফা এমরান হোসেন জানান, আমন মৌসুমে এখন পর্যন্ত সেরা জাত ব্রিধান ১০৩। উৎপাদন যেমন বেশি, চালের কোয়ালিটি অনেক ভালো। ব্রাহ্মণবাড়িয়া জেলা জোড়ে এই জাতের আবাদি জমি বাড়ছে।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে বিভিন্ন কর্মসূচির আওতায় ৬৫ হেক্টর জমিতে ব্রিধান আবাদ হয়েছে। আগামী মৌসুমে ৫০০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রার জন্য কৃষক পর্যায়ে বীজ রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়