শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধ ইটভাটা অভিযান ১৫ লক্ষ টাকা জরিমানা, এক ইটভাটা মালিকের হার্টঅ্যাটাক

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা মাহী ব্রিকস ভাঙার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মালিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে অভিযানে বাধা দিতে গেলে আইন–শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সোলায়মানের শালক বাবুল জানান, ভাটা ভাঙার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি বাধা দিলে সরিয়ে দেওয়ার সময় হার্টঅ্যাটাক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, অভিযানের সময় সোলায়মান প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাকে সরিয়ে দেওয়া হয়।

অভিযানে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ৫টি ইটভাটায় প্রতিটিকে ৩ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হলো—রাইসুর & সামসুদ্দিন ব্রিকস, থ্রিস্টার ব্রিকস, লায়ন ব্রিকস, দাদা ব্রিকস এবং এস এন ব্রিকস অ্যান্ড কোং। এছাড়া মাহী ব্রিকস ও এবিসি ব্রিকস–এর চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় ডিএসব রি-সাইক্লিং প্ল্যান্টও গুড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি সাংবাদিকদের বলেন ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ৫টি ভাটায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং এই অভিযান অব্যাহত থাকবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়