শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আ.লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ভাঙ্গার মহিলা কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।

এ সময় সমাবেশে বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ নেতা ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জান মিঠুর সভাপতিত্বে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-বিএনপিতে যোগদানকারী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মজিবুর মুন্সীসহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।

প্রধান অতিথি ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে। ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। মহিলা ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হবে। আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তারা পালিয়েছে, কেউ গর্তে লুকিয়ে আছে। যারা ভালো কাজ করবেন; তারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে ভাঙ্গায় সত্যিকারের উন্নয়ন করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়