শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামে ভারতীয় মদ ও গরু উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক। এর আগে সোমবার গভীর রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব গবাদিপশু ও মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক বলেন, আমাদের ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়