শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬

আজিজুল হক, বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে সোমবার ৩৩৪ ট্রাক পণ্যের আমদানি ও রফতানি হয়েছে এবং দুই দেশের মধ্যে মোট ১,৯১৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। এ সময় বাণিজ্য খাতে প্রায় ১৩ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ১৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় মানি-চেঞ্জারদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশি ১০০ টাকায় ৭৩ রুপি পাওয়া গেছে এবং ভারতীয় ১০০ রুপিতে ১৩৫ টাকা পাওয়া গেছে। প্রতি মার্কিন ডলারের ক্রয়মূল্য ১২৫ টাকা ও বিক্রয়মূল্য ১২৬ টাকা ছিল।

বন্দরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে আমদানি–রফতানি কার্যক্রম শুরু হয়। এদিন ভারত থেকে ৩২৮ ট্রাক পণ্য আমদানি করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল—
শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল, শিশুখাদ্য, মেশিনারি, অক্সিজেন, বিভিন্ন ফল, চাল, পেঁয়াজ, মাছসহ নানা ধরনের পণ্য।

বাংলাদেশ থেকে ভারতে ১০৬ ট্রাক পণ্য রফতানি করা হয়। রফতানি পণ্যের মধ্যে ছিল— বসুন্ধরা টিস্যু, মেলামাইন সামগ্রী, কেমিকেল, মাছ এবং ওয়ালটন পণ্য।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, গত বছরের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। কিন্তু দুই দেশের একের পর এক নিষেধাজ্ঞার কারণে আমদানি–রফতানি এবং পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকে নেমে এসেছে। এক বছরেরও বেশি সময় ধরে দুই দেশের বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

ইমিগ্রেশন সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ১,৯১৬ যাত্রী যাতায়াত করেন।
এর মধ্যে বেনাপোল দিয়ে ভারতে গেছেন ১,২৩৯ জন—

  • বাংলাদেশি: ৮১৪
  • ভারতীয়: ৪১৯
  • অন্যান্য দেশের: ৬

এ সময় ভারত থেকে দেশে ফিরেছেন ৬৭৭ জন—

  • বাংলাদেশি: ৫০০
  • ভারতীয়: ১১৭
  • অন্যান্য দেশের: ২।

৫ আগস্টের পর ভিসা জটিলতার কারণে পাসপোর্টধারী যাতায়াত কমে যায়।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, সর্বশেষ ২৩ নভেম্বর রেলপথে এসিআই মোটরস ভারত থেকে ১০০টি ট্রাক্টর আমদানি করেছে। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা–বেনাপোল–কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়