শিরোনাম
◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্দোলন, রাজশাহী-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন তাঁরা।

এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। বিকেল থেকে তাঁরা রেললাইনে বসে থাকলেও সন্ধ্যায় আগুনও জ্বালানো হয়েছে। তাই কয়েকটি ট্রেন আটকে আছে স্টেশনে। রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদেরও দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। তাঁরা এ সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেনের। সেটি স্টেশনে আটকে আছে। ঢালারচরমুখী ঢালারচর এক্সপ্রেস আটকে আছে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। ঈশ্বরদীর উদ্দেশে সন্ধ্যা ৭টায় একটি কমিউটার ট্রেন যাওয়ার কথা থাকলেও সেটিও আটকে আছে।

আবদুল মালেক আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। অবরোধের কারণে ট্রেনটি রাজশাহীতে ঢুকতে পারছে না। রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার কথা আছে। সেটিরও বিলম্ব হতে পারে।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়