শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল   মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ  মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর—কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়