শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী এক মঞ্চে  

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নকে কেন্দ্র করে বিএনপির  দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং, সভা সমাবেশ করে যাচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা  বিভক্তি ভুলে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন। তাদের দাবী এ ৭ জনের যেকোন একজনকে মনোনয়ন দিতে হবে।

চারভাগে বিভক্ত বিএনপির একটি গ্রুপের নেতৃত্বে  রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমএ মান্নান। অপর গ্রুপে রয়েছেন মনোনয়ন বঞ্চিত  জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম।

এই চারনেতাসহ মঞ্চে যে ৭ নেতা রয়েছেন তারা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান  মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ছায়েদ, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা বলেন, অচিরেই আমাদের পছন্দের প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আাছি, আমরা চাই, দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে তৃণমুল নেতাকর্মীদের মনের ইচ্ছা পূরণ করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়