শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষ, নিহত ৩ 

পটুয়াখালী সদর উপজেলায় র‍্যাবের গাড়ি ও যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাব সদস্যসহ আহত হয়েছেন আরও ২৬ জন। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- এ এস আই আলীম (৩৩), আফরোজা (৩১), পিয়াস (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের গাড়িতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, র‌্যাবের গাড়িটি পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ৩ জন নিহত হন। এ ছাড়াও আহত হন আরও অন্তত ২৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়