শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি গৃহশিক্ষকের, অতঃপর...

কক্সবাজারের চকরিয়া পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী অপহরণের একদিন পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

ভিকটিম শিশুর বাবা বলেন, সবুজবাগ এলাকায় বাসায় আমার মেয়েকে প্রাইভেট পড়াত গৃহশিক্ষক। মঙ্গলবার বিকেলে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইলে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে একপর্যায়ে তার দেওয়া একটি বিকাশ নম্বরে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম বুধবার বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিমকে উদ্ধার করে। তবে ওইসময় অপহরণকারী পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার রাত ১০টার দিকে ভিকটিম ওই শিশুকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়