শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে হাটের ইজারা নিয়ে সংঘর্ষে পুলিশের ওপর হামলা, ৫ পুলিশ আহত আটক ৩

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে হাটের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হয়েছে। পরে যৌথবাহিনী গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালী পৌর শহর সংলগ্ন  লোহালিয়া ইউনিয়নের পালপাড়ায় বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ ও সাইফুল ইসলামকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পালপাড়া হাটের  ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওই বিরোধের জেরে সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিপক্ষ মফিজুলকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামের তিনজনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো: ইমতিয়াজ আহমেদ জানান, “হাটের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়