শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির অভিযানে কুড়িগ্রামে ৬৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় চোরাচালান পন্য আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা।

৮ অক্টোবর'২৫ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে একই দিন ও রাতে অভিযান চালিয়ে বিজিবি এসব ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়