শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভেজাল সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকায় ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে “আয়েশা ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১৯ বস্তা (৫০ কেজি করে) ভেজাল সার জব্দ করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে ভেজাল সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খানসহ  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়