শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে স্বর্নবারসহ পাচারকারী আটক

ইমরুল কায়েশ, (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে  পুটখালী থেকে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। 

বুধবার (৮ অক্টোবর) পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক মনিরুজ্জামান বেনাপোট থানাধীন পুটখালী গ্রামের কাদের সরদারের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ ৫২ হাজার টাকা। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী  উত্তরপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান কে আটক করে। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মামুন জানান আটক স্বর্ন পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়