শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর শহরের সিসি ক্যামেরাগুলো বিকল, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো (সিসি ক্যামেরা) এক বছর ধরে বিকল। এ সুযোগে দিনে-রাতে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। এতে আতঙ্কিত ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। পুলিশ বলছে, বরাদ্দ না থাকায় সিসি ক্যামেরা সংস্কার ও প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই এর সমাধান হবে ।

২০২১ সালে জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্যামেরাই এখন নষ্ট। কোথাও আছে বক্স কিন্তু ক্যামেরা নেই।

সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় শহরে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। সন্ধ্যার পর ঘটছে সবচেয়ে বেশি। ফুটেজ না পাওয়ায় অপরাধী শনাক্তে বেগ পোহাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর। জনমনে বাড়ছে আতঙ্ক।

স্থানীয় একজন বলেন, ‘এখানে অপরাধের প্রবণতা অনেকটাই কম ছিল। পরে বিভিন্ন কারণে সেই সিসি ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রতিস্থাপিত হয়নি। এ কারণে বর্তমান সময়ে অপরাধ প্রবণতা আবার অনেকটা বেড়েছে।’

অন্য কয়েকজন বলেন, ‘সব সিসি ক্যামেরা আবার চালু করা হোক। কারণ আইনশৃঙ্খলা এবং ইদানিং আমরা দেখতে পারছি চুরি ডাকাতি ঘটছে। সেগুলোতে দ্রুত অপরাধী শনাক্তকরণে সিসি ক্যামেরা কাজে দেবে।’

দ্রুতই পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি নাগরিক সমাজের। বরাদ্দ পেলে শিগগিরই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা প্রতিস্থাপনের কথা বলছে পুলিশ।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, ‘খুব দ্রুততম সময়ে এ সিসি ক্যামেরাগুলো সাড়ানো প্রয়োজন। যেন আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি।’

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, ‘শহরের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে জেলা পরিষদ এবং পৌরসভার সহায়তায় আমাদের ফরিদপুরের মেইন মেইন যে মোড়গুলো আছে সেগুলোতে নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে।’

শহরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বেশিরভাগই এখন অকেঁজো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়