শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআন অবমাননার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান, কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী পৌরশাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননামূলক আচরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তাই এমন অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়