শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় স্ত্রী হত্যায় স্বামী-সতীনসহ তিনজনের ফাঁসির আদেশ

সাগর আকন, বরগুনা: বরগুনার পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামী, সতীন ও সতীনের ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (আজ) দুপুর দুইটার দিকে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার, তার দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম এবং এলাচির ছেলে সুজন তালুকদার (পিতা: মোস্তফার মিয়া)।

মামলার বাদী ছিলেন নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রঞ্জুয়ারা শিপু জানান, মহিমা বেগমকে পারিবারিক কলহের কারণে প্রায়ই নির্যাতন করত স্বামী কবির, সতীন এলাচি ও সৎ ছেলে সুজন। ২০১৯ সালের ২৫ অক্টোবর তারা পরিকল্পিতভাবে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করে। পরে নিহতের ছেলে হেলাল তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ৫ বছর পর আদালত এই মামলার রায় ঘোষণা করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়