শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় হরিদাস বিশ্বাস (৪৫) নামে এক ইউপি সদস্যের ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১১ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য। একজন জনপ্রতিনিধির এভাবে প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় সমালোচনা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরে খাটের ওপর বসে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট সেবন করছেন। পাশে বসে এক নারী লাইট জ্বালিয়ে আলো দিচ্ছে। ভিডিওর মধ্যে থাকা একজন নারী ও দুই পুরুষের মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস বিশ্বাস রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য হরিদাস বিশ্বাস। এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বলেন, ভিডিওটি আমি দেখিছি। একজন ইউপি সদস্য এভাবে ইয়াবা সেবন করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন বলেন, ভিডিওটি আমি এখনো দেখিনি। তবে ভিডিওটি দেখে এবং তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে ওই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার জন্য আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়