শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল, বহিস্কার

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক (২৮) দল থেকে বহিষ্কারাদেশ পেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার দুপুরে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন এর স্বাক্ষরিত পত্রে এনামুল হককে বহিষ্কারাদেশ প্রদান করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন অদ্য ৫ অক্টোবর এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি ঝোপের মধ্যে সঙ্গীয়দের সাথে বসে ছাত্রদল নেতা এনামুল হক গাঁজা সেবন করছে।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা এলামুল হকের সাথে মুঠো ফোনে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজী নন বলে জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়