শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলের চা বাগানে বিশাল অজগর উদ্ধার, চা শ্রমিকদের মাঝে আতঙ্ক

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চা শ্রমিকরা প্রতিদিনের মতো চাপাতা তুলছিলেন। এ সময় হঠাৎ লেকের পাড়ে এক বিশাল অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের পাশের একটি লেকের পাড়ে। পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি বাগানের ম্যানেজমেন্টকে জানান। খবর পেয়ে চা বাগানের ম্যানেজার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাদের চেষ্টায় অজগর সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি বলে জানা গেছে।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, “এ ধরনের অজগর সম্পূর্ণ নিরীহ। বনজ পরিবেশে এদের টিকে থাকা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের হত্যা না করে বন বিভাগের কাছে হস্তান্তর করা উচিত।”

বিশেষজ্ঞরা জানান, এটি একটি বিরল প্রজাতির অজগর এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়