শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ অক্টোবর শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আবুল কাসেম উপজেলার পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে ভুক্তভোগী নারী একা নিজ ঘরে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম সুযোগ নিয়ে তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে আবুল কাসেম ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাসেমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়