শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু মেটার, ৮ হাজার কর্মী হারাচ্ছেন চাকরি

ফেসবুকের মূল কোম্পানি মেটা বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও প্রায় ৭ হাজার কর্মীকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে, যেখানে মূল ফোকাস থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কাজে।

বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় ভোর ৪টা থেকে ইমেইলের মাধ্যমে কর্মীদের চাকরি ছাঁটাইয়ের তথ্য জানানো শুরু হয়। এই ছাঁটাই কার্যক্রম চলাকালে উত্তর আমেরিকার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়, যা বড় পরিসরের ছাঁটাইয়ের সময় মেটার নিয়মিত পদ্ধতি।

রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এখন আরও ‘ফ্ল্যাট’ বা সরল কাঠামোয় যেতে চায়। মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেইল কর্মীদের বার্তায় বলেন, নতুন কাঠামোয় ছোট ছোট দল বা ‘পড’ গঠন করা হচ্ছে, যাতে দ্রুত কাজ করা যায় এবং কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।

এই পুনর্গঠনের অংশ হিসেবে মেটা ব্যাপকভাবে এআই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২৬ সালে কোম্পানিটির মূলধনী ব্যয় ধরা হয়েছে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলারের মধ্যে, যার বড় অংশ ব্যয় হবে ডেটা সেন্টার, নিজস্ব চিপ এবং এআই মডেল প্রশিক্ষণে।

তবে এই পরিবর্তনের প্রভাব কর্মীদের মধ্যেও পড়ছে। একটি অনলাইন প্ল্যাটফর্মে কর্মীদের রেটিং ২০২৪ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমেছে, আর প্রতিষ্ঠানের সংস্কৃতি নিয়ে সন্তুষ্টি কমেছে প্রায় ৩৯ শতাংশ।

এদিকে কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণের অভিযোগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ‘মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি টুল কিবোর্ড ও মাউস ব্যবহারের তথ্য সংগ্রহ করছে। যদিও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই তথ্য কেবল এআইকে কাজ শেখানোর জন্য ব্যবহার করা হয়, নজরদারির জন্য নয়। আগামী কয়েক সপ্তাহে মেটার আরও কিছু বিভাগে নতুন করে ছাঁটাই হতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়