শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১২:২৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও ক্রিয়েটরদের জন্য সুখবর: ফেসবুকে এল নতুন আয়ের সুযোগ, কন্টেন্ট পোস্ট করলে ৩ হাজার ডলার

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে বড় অংকের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

'কন্টেন্ট ফাস্ট ট্র্যাক' প্রোগ্রামের আওতায় কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি মাসে ৩ হাজার ডলার বা প্রায় সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

আজ বৃহস্পতিবার মেটার এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ফেসবুক জানিয়েছে যে, যাদের টিকটক বা ইউটিউবের মতো অন্য ভিডিও সাইটে ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে, তাদের জন্য নতুন স্কিম চালু করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৫ সালে বিভিন্ন মনেটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের প্রায় ৩ বিলিয়ন ডলার পরিশোধ করেছে মেটা।

মেটা বলছে, নতুন 'ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক' প্রোগ্রামটি মূলত ফেসবুকে নতুন কিংবা দীর্ঘ বিরতির পর ফিরতে চান এমন প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের জন্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এই সুযোগ পাবেন।

আবেদনকারীকে টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রামে অন্তত ১০ লাখ ফলোয়ার থাকার প্রমাণ দিতে হবে এবং মাসে অন্তত ১৫টি রিলস বা ছোট ভিডিও পোস্ট করতে হবে।

ক্রিয়েটরদের মধ্যে যাদের ফলোয়ার ১০ লাখের কম, তারা মাসে ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়