শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা ঝুঁকিতে স্মার্ট হোম: ডিজেআই’র ত্রুটিতে বিশ্বের ৭ হাজার রোবট ভ্যাকুয়াম এখন একজনের কব্জায়!

বিশ্ববিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই (DJI) তাদের প্রথম রোবট ভ্যাকুয়াম ক্লিনার 'রোমো' (Romo) বাজারে এনে চমক দিলেও, এবার সেই যন্ত্রই হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের কারণ। একটি ভয়াবহ নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৭ হাজার রোবট ভ্যাকুয়ামের নিয়ন্ত্রণ চলে এসেছে মাত্র একজন ব্যক্তির হাতে। চাঞ্চল্যকর এই তথ্যটি প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ভার্জ'।

খেলার ছলে ধরা পড়ল বড় ছিদ্র

ঘটনাটির সূত্রপাত স্যামি আজদুফাল নামে এক ব্যবহারকারীর হাত ধরে। তিনি মূলত পিএস-৫ (PS5) গেমপ্যাড দিয়ে নিজের নতুন কেনা রোবট ভ্যাকুয়ামটি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এজন্য তিনি যখন নিজের তৈরি একটি অ্যাপকে ডিজেআই সার্ভারের সঙ্গে যুক্ত করেন, তখন অবাক হয়ে দেখেন যে তিনি কেবল নিজের যন্ত্রটিই নয়, বরং বিশ্বের ২৪টি দেশে সক্রিয় থাকা ৬,৭০০-এর বেশি 'রোমো' রোবটের পূর্ণ তথ্য ও নিয়ন্ত্রণ পেয়ে গেছেন।

ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা চরম ঝুঁকিতে

স্যামি আজদুফালের দেওয়া তথ্যমতে, ডিজেআই-এর সার্ভার থেকে মাত্র ৯ মিনিটের মধ্যে কয়েক হাজার ডিভাইসের ডেটা প্যাকেট তার কাছে চলে আসে। এই রোবটগুলো প্রতি তিন সেকেন্ড পরপর তাদের সিরিয়াল নম্বর, ঘরের ম্যাপ এবং ক্যামেরা ভিউ সার্ভারে পাঠাচ্ছিল। এই ত্রুটির সুযোগ নিয়ে যেকোনো হ্যাকার দূর থেকে রোবটের ক্যামেরা ও মাইক্রোফোন সক্রিয় করে গ্রাহকের শোবার ঘর বা ড্রয়িং রুমের ওপর নজরদারি করতে পারতেন। এমনকি আইপি অ্যাড্রেসের মাধ্যমে ব্যবহারকারীর সঠিক অবস্থানও শনাক্ত করা সম্ভব ছিল।

ইমেজ সংকটে ডিজেআই

ডিজেআই যখন ড্রোনের বাজার ছাড়িয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, ঠিক তখনই এই কেলেঙ্কারি তাদের বড় ধরনের ইমেজ সংকটে ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডিজেআই-এর ড্রোন নিষিদ্ধ করার আলোচনা যখন তুঙ্গে, তখন এই ধরনের নিরাপত্তা ত্রুটি প্রতিষ্ঠানটির জন্য 'মরার ওপর খাঁড়ার ঘা' হিসেবে দেখা দিয়েছে। স্মার্ট ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা যে কতটা হুমকির মুখে, এই ঘটনাটি আবারও তা প্রমাণ করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়