শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে আনার সিদ্ধান্ত ইলন মাস্কের

বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি এক্সএআই (xAI) একীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুটি প্রতিষ্ঠান এক হলে নতুন কোম্পানিটির মোট বাজারমূল্য প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে শেয়ারবাজারে আসার প্রস্তুতির অংশ হিসেবেই এই একীভূতকরণের পরিকল্পনা করা হচ্ছে। একীভূত কোম্পানির প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৫২৭ ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত কোম্পানির ভেতরে পাঠানো একটি লিখিত নোটের মাধ্যমে জানানো হয়েছে। তবে এ বিষয়ে স্পেসএক্স ও এক্সএআইয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, বড় ধরনের আইপিওর আগে স্পেসএক্স ও এক্সএআই একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। এই একীভূতকরণের মাধ্যমে ইলন মাস্কের একাধিক বড় প্রযুক্তি উদ্যোগ এক কোম্পানির আওতায় আসবে।

এর মধ্যে রয়েছে—স্পেসএক্সের মহাকাশ রকেট ও স্টারলিংক স্যাটেলাইট (যেগুলোর মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দেওয়া হয়), সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ( পূর্বের নাম টুইটার), এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রোক (Grok) চ্যাটবট।

বিশেষজ্ঞদের মতে, এই একীভূতকরণের ফলে মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে একসঙ্গে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে নতুন ধরনের প্রযুক্তি ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়