শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে করবেন নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন

বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার এবং অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ হবে।

নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তর করার ক্ষেত্রে ‘ডি-রেজিস্ট্রেশন’ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। ডি-রেজিস্ট্রেশন করতে হলে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সিম থাকা প্রয়োজন এবং জাতীয় পরিচয়পত্রের শেষ চার অংক দিতে হবে।

ডি-রেজিস্ট্রেশন করার জন্য দুইটি প্রধান মাধ্যম রয়েছে:

১। সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd): এনইআইআর পোর্টালে লগইন করে ড্যাশবোর্ড থেকে ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

২। *ইউএসএসডি কোড (১৬১৬১#): মোবাইল কল অপশনে *১৬১৬১# ডায়াল করে ডি-রেজিস্ট্রেশন অপশনে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ডি-রেজিস্ট্রেশন করার সময় ব্যবহারকৃত সিম অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দ্বারা নিবন্ধিত থাকতে হবে। যদি ফোনে ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বর থাকে, তবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দেওয়ার কথাও বলা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর বিটিআরসি এই সিস্টেম চালুর ঘোষণা দিয়েছিল, কিন্তু মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধে সময় বাড়িয়ে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এনইআইআর সিস্টেম চালু হওয়ার ফলে দেশের মোবাইল ফোন ব্যবহারে নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অবৈধ মোবাইল ফোনের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়