শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবেরিয়ার উপকূলে মহাকাশ থেকে দেখা মিলল ২২ কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক ‘তুষারমানব’

মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মাঝেমধ্যেই এমন কিছু দৃশ্য চোখে পড়ে, যা দেখে মনে হয়—কোনো শিল্পী নিজ হাতে এঁকেছেন। সম্প্রতি নাসার আর্থ অবজারভেটরি তেমনি এক বিস্ময়কর ছবি প্রকাশ করেছে। রাশিয়ার সাইবেরিয়ার চুকচি পেনিনসুলার এক প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এক বিশাল অবয়ব, যা দেখতে হুবহু শীতের আইকন স্নোম্যান বা তুষারমানবের মতো।

নাসার তথ্যমতে, গত ১৬ জুন ল্যান্ডস্যাট ৮ কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে ছবিটি তোলা হয়েছে। সাইবেরিয়ার বিলিংস নামের একটি ছোট্ট জনপদের পাশে উপকূলীয় উপহ্রদ বা লেগুনগুলো বরফে জমে এমনভাবে বিন্যস্ত হয়েছে যে ওপর থেকে দেখলে একে পাঁচটি খণ্ডবিশিষ্ট একটি বিশাল তুষারমানব মনে হয়।

ছবিটির বিষয়ে নাসা জানিয়েছে, এটি কোনো মানুষের কারসাজি নয়। সাইবেরিয়ার এ অঞ্চলের মাটি বছরের অধিকাংশ সময় বরফে জমা থাকে। মাটির নিচে জমাট বাঁধা বরফের খাঁজ বা আইস ওয়েজ গ্রীষ্মের তাপে কিছুটা গলে গিয়ে নিচু এলাকা তৈরি করে, যাকে বলা হয় থার্মোকার্স্ট লেক। দীর্ঘ সময় ধরে বাতাস ও ঢেউয়ের প্রভাবে এই লেকগুলো এমনভাবে সজ্জিত হয়েছে, যা এই অনন্য আকৃতি ধারণ করেছে। অঞ্চলটি বছরের বেশির ভাগ সময় বরফের নিচে ঢাকা থাকলেও জুন মাসের মৃদু তাপে যখন বরফ গলতে শুরু করে, তখনই প্রকৃতির এই বিমূর্ত রূপ ফুটে ওঠে।

এই প্রাকৃতিক তুষারমানব লম্বায় প্রায় ২২ কিলোমিটার বা ১৪ মাইল। মজার ব্যাপার হলো, ২০২৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকডসে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি স্নোম্যানের চেয়ে এটি প্রায় ৬০০ গুণ বড়। এই অঞ্চলের নাম রাখা হয়েছে ব্রিটিশ নৌ কর্মকর্তা কমোডর জোসেফ বিলিংসের নামানুসারে, যিনি ১৭৯০ থেকে ১৭৯৪ সালের মধ্যে এই অঞ্চলে জরিপ চালিয়েছিলেন। সেই সময় চুকচি পেনিনসুলার দুর্গম পথে চলাচলের একমাত্র উপায় ছিল বলগা হরিণ বা রেইনডিয়ার টানা স্লেজ গাড়ি। স্থানীয় আদিবাসী চুকচি সম্প্রদায়ের মানুষেরা এই হরিণ পালনে ও স্লেজ চালনায় অত্যন্ত দক্ষ।

সূত্র: নাসা

  • সর্বশেষ
  • জনপ্রিয়