শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটারের ডেটা সংরক্ষণে বিপ্লব: মাশরুম দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ‘মেমরিস্টর’

বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ভবিষ্যতের কম্পিউটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। অবাক করার মতো বিষয় হলো, এই প্রযুক্তির মূল উপাদান কোনো ধাতু নয়, বরং সাধারণ মাশরুম।

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সাধারণ মাশরুম ব্যবহার করে তৈরি করেছেন ‘মেমরিস্টর’। এটি এমন একটি ইলেকট্রনিক উপাদান, যা আগের বৈদ্যুতিক অবস্থা মনে রাখতে পারে এবং সাধারণত ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়।

এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী পিএলওএস ওয়ান-এ। গবেষকরা শিটাকে ও বাটন মাশরুম ব্যবহার করে দেখিয়েছেন, জৈব উপাদান দিয়েও কার্যকর ডেটা স্টোরেজ ব্যবস্থা তৈরি সম্ভব।

মাশরুম দিয়ে কম্পিউটার উপাদান তৈরির পেছনে মূল ভাবনা হলো পরিবেশবান্ধব ও শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন। গবেষকরা বলছেন, ভবিষ্যতের ‘অর্গানিক কম্পিউটার’ কম বিদ্যুৎ খরচে কাজ করতে পারবে।

গবেষণার প্রধান লেখক জন লারক্কো জানান, মাশরুমের ভেতরের অংশ বা মাইসেলিয়ামের বৈদ্যুতিক বৈশিষ্ট্য আলাদা আলাদা। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই তারা মেমরিস্টরের কার্যকারিতা পরীক্ষা করেছেন।

গবেষণার জন্য মাশরুমগুলো প্রথমে চাষ করা হয়, এরপর শুকিয়ে বিশেষ ইলেকট্রনিক সার্কিটের সঙ্গে সংযুক্ত করা হয়। ভোল্টেজ ও সংযোগ পরিবর্তন করে বিভিন্ন অংশের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়।

দুই মাসের পরীক্ষায় দেখা যায়, মাশরুম দিয়ে তৈরি মেমরিস্টর প্রতি সেকেন্ডে প্রায় ৫ হাজার ৮৫০ বার বৈদ্যুতিক অবস্থা পরিবর্তন করতে সক্ষম। এর সঠিকতার হার ছিল প্রায় ৯০ শতাংশ।

যদিও এই কার্যকারিতা ধাতব মেমরিস্টরের তুলনায় অনেক কম, তবে গবেষকরা বলছেন মানব মস্তিষ্কের মতো একাধিক উপাদান একসঙ্গে যুক্ত করলে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব।

গবেষকদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে ‘নিউরোমরফিক কম্পিউটিং’-এর ক্ষেত্রে সম্ভাবনাময়। এটি এমন এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা, যা মানুষের মস্তিষ্কের কাজের ধরন অনুকরণ করে।

সহ-গবেষক কুদসিয়া তাহমিনা বলেন, পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা এখন মানুষের কাছে আরও স্পষ্ট। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে গবেষণা বিশ্ব।

গবেষকরা মনে করছেন, উৎপাদন প্রক্রিয়া আরও উন্নত করা গেলে এবং বড় আকারের মাশরুম ব্যবহার করা গেলে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।

বর্তমানে এই প্রযুক্তি বাণিজ্যিক কম্পিউটারে ব্যবহারের উপযোগী নয়। তবে টেকসই ও জৈব কম্পিউটিংয়ের পথে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়