শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনি নিরাপদ তো?

যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ও গার্লগাইডিং-এর নতুন চিফ এক্সিকিউটিভ ফেলিসিটি ওসওয়াল্ড অনলাইন নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন বর্তমান সময়ে অনলাইন নিরাপত্তা আগের চেয়ে আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মেয়েদের নিরাপদ রাখতে যথেষ্ট কাজ করছে না, বরং অনেকে অনলাইন সেফটির জন্য বাজেট কমিয়ে দিচ্ছে।

ফেলিসিটি ওসওয়াল্ড জানান, প্রযুক্তি কোম্পানিগুলোতে নারীবিদ্বেষ, যৌন হয়রানি ও ক্ষতিকর কনটেন্ট বাড়লেও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমি জানি অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তার জন্য কঠোর পরিশ্রম করেন। কিন্তু বাস্তবতা হলো এটা যথেষ্ট নয়। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। 

ফেলিসিটি ওসওয়াল্ড জানান, শুধু ক্ষতিকর কনটেন্ট বন্ধেই নয়, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আরও বেশি নারী নিয়োগের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, এআই খাতের ৭০ শতাংশের বেশি কর্মী পুরুষ। ফলে যেসব টুল তৈরি হচ্ছে, তাদের মধ্যে মেয়েদের নিরাপত্তা বা অভিজ্ঞতা নিয়ে ভাবনা থাকছে না। তাই নারীদের আরও বেশি যুক্ত করতে হবে এই খাতে।

গার্লগাইডিং-এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের ২৬ শতাংশ জানিয়েছে, তারা নিজেদের, বন্ধুর বা কোনও সেলিব্রিটির যৌনায়িত ডিপফেক ভিডিও দেখেছে। ফেলিসিটি ওসওয়াল্ড বলেন, এটা ভয়ংকর। সমাজকে এখনই জেগে উঠতে হবে। না হলে এই সংখ্যাগুলো কমবে না, বেড়েই যাবে। তিনি জানান, গার্লগাইডিং
বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে অনলাইন নিরাপত্তা বাড়ানোর দাবিতে একটি খোলা চিঠির স্বাক্ষর সংগ্রহ করছে। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়