শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে শরীরের যেসব ক্ষতি হতে পারে

অফিসের কাজ, অনলাইন ক্লাস বা বিনোদন—সবকিছুতেই এখন ল্যাপটপ অপরিহার্য। কিন্তু অনেকেই খেয়াল করেন না, দীর্ঘসময় ব্যবহার করলে এই যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে ওঠে। আর সেই তাপ কেবল ল্যাপটপের ক্ষতি করে না, আপনার শরীরেও ফেলতে পারে মারাত্মক প্রভাব। বিশেষ করে যারা কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করেন, তারা অজান্তেই বিভিন্ন শারীরিক ঝুঁকির মুখে পড়ছেন।

শরীরের যেসব ক্ষতি হয়—

ত্বকে ফুসকুড়ি বা দাগ : গরম ল্যাপটপ কোলে রেখে দীর্ঘসময় কাজ করলে ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে Toasted Skin Syndrome বলা হয়। এই দাগ স্থায়ীভাবেও থেকে যেতে পারে যদি বারবার একইভাবে ব্যবহার করা হয়।

পায়ের চামড়া পুড়ে যাওয়া : ল্যাপটপের নিচের অংশে তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে।

এতে ত্বকে জ্বালা, পুড়ে যাওয়া বা সাময়িক পোড়াভাব দেখা দিতে পারে।

মেরুদণ্ড, ঘাড় ও পিঠে ব্যথা : সোফায় বা বিছানায় কাত হয়ে ল্যাপটপ ব্যবহার করলে শারীরিক ভঙ্গি নষ্ট হয়। ফলে ঘাড়, কোমর ও মেরুদণ্ডে ব্যথা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পিঠব্যথার কারণও হতে পারে ভুল ভঙ্গিতে ল্যাপটপ ব্যবহার।

প্রজননক্ষমতা হ্রাসের ঝুঁকি : গবেষণায় দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রে দীর্ঘসময় কোলে গরম ল্যাপটপ রাখলে স্পার্ম কাউন্ট বা মানে প্রভাব পড়তে পারে। অতিরিক্ত তাপ প্রজনন অঙ্গের আশপাশে তাপমাত্রা বাড়িয়ে দেয়, যা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

কিভাবে নিরাপদ থাকবেন

• ল্যাপটপ সবসময় টেবিলে ব্যবহার করুন : কোলে না রেখে টেবিল বা ডেস্কে রাখলে তাপ শরীরের সংস্পর্শে আসে না।

•কুলিং প্যাড বা কুলিং টেবিল ব্যবহার করুন : অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য এটি খুব কার্যকর।

• তাপনিরোধক কুশন ব্যবহার করুন : প্রয়োজনে কোলে রাখলে নিচে তাপনিরোধক প্যাড রাখুন।

• ল্যাপটপের ফ্যান ও ভেন্ট পরিষ্কার রাখুন : বাতাস চলাচলে বাধা পেলে যন্ত্র দ্রুত গরম হয়ে যায়।

অতিরিক্ত চার্জে চালাবেন না : প্রয়োজনের চেয়ে বেশি সময় চার্জ দিয়ে চালালে ব্যাটারি গরম হয়ে যায়।

• অতিরিক্ত গরম হলে বন্ধ করে দিন কিছুক্ষণ : ল্যাপটপের তাপমাত্রা বেড়ে গেলে একটু বিশ্রাম দিন—এতে যন্ত্র ও শরীর দুটোই সুরক্ষিত থাকবে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়