শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন প্রতারণা ঠেকাতে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার চালু করছে মেটা

টাইমস অব ইন্ডিয়া: অনলাইন প্রতারণা ও সাইবার হামলা থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের রক্ষা করতে নতুন নিরাপত্তাসুবিধা ও সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে মেটা। নতুন এ উদ্যোগের আওতায় ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘পাসকি’সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। পাসকি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা পিন ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। ফলে পাসওয়ার্ড চুরি বা ফাঁস হওয়ার ঝুঁকি কমবে।

মেটার তথ্যমতে, অনলাইনে প্রতারকেরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে ফোনের পর্দা শেয়ার করতে বলে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পিন বা যাচাইকরণ কোড হাতিয়ে নেয়। এই কৌশল ব্যবহার করে নিয়মিত প্রতারণার ঘটনা ঘটছে। নতুন এ পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে এখন থেকে কোনো ব্যবহারকারী অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে ফোনের পর্দা শেয়ার করতে চাইলে আগে থেকেই সতর্কবার্তা দেখানো হবে।

নতুন এ উদ্যোগের আওতায় মেসেঞ্জারে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা। ফলে নতুন যুক্ত হওয়া কোনো আইডি থেকে সন্দেহজনক বার্তা এলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে সাম্প্রতিক বার্তাগুলো এআইয়ের মাধ্যমে যাচাই করাতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে প্রতারণা প্রতিরোধে করণীয় জানার পাশাপাশি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক বা মেটার কাছে অভিযোগ করতে পারবেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু করা হয়েছে ‘সিকিউরিটি চেকআপ’ সুবিধা। সুবিধাটি ব্যবহারকারীদের নিরাপত্তা সেটিংস পর্যালোচনায় সাহায্য করবে এবং পাসওয়ার্ড আপডেটসহ ব্যক্তিগত নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ দেবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এসব নিরাপত্তাসুবিধা উন্মুক্ত করা হবে। অনুবাদ: প্রথম আলো 

  • সর্বশেষ
  • জনপ্রিয়