শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামাজনের বিভ্রাটে বিশ্বব্যাপী এক হাজারের বেশি অ্যাপের সেবা বিঘ্নিত

বিবিসি: অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে এক হাজারেরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার করতে না পারা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখেরও বেশি অভিযোগ জমা পড়ে বলে জানায় বিভিন্ন প্ল্যাটফর্মের সেবা বিভ্রাট নজরদারি সংস্থা ডাউনডিটেকটর।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনো অভিযোগগুলো নিয়ে কাজ হচ্ছে। সোমবার সকালে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবার বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী শত শত প্ল্যাটফর্ম অফলাইনে চলে যায়। স্ন্যাপচ্যাট, জুম, ডুয়োলিঙ্কো, ক্যানভাসহ অনেক ব্যাংকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারেও সমস্যা হয়।

অ্যামাজন বলেছে, তারা উত্তর ভার্জিনিয়ায় তাদের ক্লাউড কম্পিউটিং কার্যক্রমের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সমস্যাটির সমাধান করেছে এবং পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে।

যদিও বিভ্রাটের বেশিরভাগ সমাধান হয়েছে বলে মনে হচ্ছে, তবে এই খাতের বিশেষজ্ঞরা বলছেন–– যে মাত্রায় বিভ্রাট হয়েছে এবং এর ফলে যে পরিমাণ প্রভাব পড়েছে, এর মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট ইন্টারনেট প্রোভাইডারের ওপর নির্ভর করার ঝুঁকির বিষয়টি সামনে এসেছে।

হাজার হাজার মানুষ ব্যাংক বিভ্রাটের কথা জানিয়েছেন, কেউ কেউ বলেছেন তাদের কার্ড ব্যবহার করা যাচ্ছে না। হ্যালিফ্যাক্স, লয়েডস এবং ব্যাংক অফ স্কটল্যান্ডসহ বিভিন্ন ব্যাংক এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস হলো টেক জায়ান্টটির ক্লাউড কম্পিউটিং বিভাগ। যার ওপর লাখো বড় আকারের কোম্পানির ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম নির্ভরশীল। অনুবাদ: দৈনিক ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়