শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গুগলের জেমিনি প্রো এআই বিনামূল্যে ব্যবহারের সুযোগ

বাংলাদেশের শিক্ষার্থীরা বিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি প্রো ব্যবহার করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণাকে আরও সহজ করে তুলবে। জেমিনি প্রো হলো গুগলের তৈরি এআই মডেলের গুলোর মধ্যে সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী। এটি যেমন দ্রুত এবং নির্ভুল তথ্য জানায়, তেমনি এর সহেযাগিতায় জটিল গাণিতিক তথ্য বিশ্লেষণ, মহাকাশ বিজ্ঞানে কঠিন সমীকরণের সমাধান সহজেই করা যায়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন, উপস্থাপনাসহ শিক্ষা ও গবেষণার জন্য এই টুলটি খুব কার্যকরি।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন সাবির আহমেদ সমকালকে বলেন, বর্তমানে সারা বিশ্বেই শিক্ষার্থীরা শিক্ষার কাজে এআই ব্যবহার করছে। বাইরে বিশ্ববিদ্যালয়গুলো এসব টুল কিনে শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ করে দেয়। গুগল জেমিনি প্রো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিখাতে আরও দক্ষ করে তুলবে।

গুগল জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই–মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপরে জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করতে হবে।

শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ বিভিন্ন টুলসের পাশাপাশি অনলাইনে বিনা মূল্যে ২ টেরাবাইট ধারণক্ষমতা পাবেন। এ ছাড়া ভিও ৩ মডেল ব্যবহার করে যেকোনো ছবিকে ভিডিওতে পরিণত করতে পারবেন। এ সুযোগ পেতে শিক্ষার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়