শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩১ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল টাকা ঠেকাতে আসছে কোয়ান্টাম মুদ্রা

আর্থ ডট কম: নকল বা জাল টাকা বিশ্বজুড়ে বড় একটি সমস্যা। নকল বা জাল টাকা নিয়ে বিপত্তির মুখে পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে বিজ্ঞান কল্পকাহিনীর আদলে কোয়ান্টাম মুদ্রা চালুর জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, কোয়ান্টাম তথ্যের একটি ক্ষুদ্র আধার ডেবিট কার্ডের মতো কাজ করতে পারে। ফলে কোনো নকল, জাল বা জালিয়াতির সুযোগ না রেখেই এই মুদ্রা ব্যবহার করা যাবে।

বিজ্ঞানীদের তথ্যমতে, কোয়ান্টাম মুদ্রা কাগজের নোট বা ডিজিটাল কোডের ওপর নির্ভর করে না। কোয়ান্টাম মুদ্রা তথ্য সঞ্চয় করে কোয়ান্টাম অবস্থায়। কোয়ান্টাম মুদ্রা মূলত একটি ইলেকট্রনের স্পিন বা একটি ফোটনের পোলারাইজেশন বা মেরুকরণ অবস্থায় তথ্য সংরক্ষণ করে। কোয়ান্টাম মুদ্রার মূল ধারণা স্টিফেন উইজনারের ১৯৮৩ সালের কনজুগেট কোডিং হিসেবে প্রস্তাব করেন। কোয়ান্টাম অবস্থার নিখুঁত অনুলিপি করা যায় না বলে কোয়ান্টাম মুদ্রা ক্লোন করার চেষ্টা করলে সহজেই শনাক্ত করা যাবে।

ফ্রান্সের প্যারিসের সোরবোন ইউনিভার্সিটি ও সিএনআরএসের কাস্টলার ব্রোসেল গবেষণাগারে বিজ্ঞানী জুলিয়েন লরাটের নেতৃত্বে কোয়ান্টাম মুদ্রা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে পরীক্ষা করা হয়েছে। এ সময় বিজ্ঞানীরা খুব দুর্বল আলোর স্পন্দনে গড়ে একক ফোটন প্রেরণ করেন, যা কিউবিট নামক একটি বিটসদৃশ কোয়ান্টাম অবস্থা বহন করে। এই অবস্থা আলোর পোলারাইজেশন হিসেবে বিদ্যমান থাকে। একটি কোয়ান্টাম মেমোরিতে এসব অবস্থা লোড করা হয়।

সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, কোয়ান্টাম মুদ্রা নিয়ে এই গবেষণায় নো-ক্লোনিং ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বিজ্ঞানীরা। এটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এমন একটি ধারণা যেখানে অজানা একটি কোয়ান্টাম অবস্থার নিখুঁত অনুলিপি তৈরি করার সুযোগ নেই বলে মনে করা হয়। বিজ্ঞানীরা আর্থিক লেনদেনের সঙ্গে এই নিয়মকে নিরাপদ সঞ্চয়ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছেন। অনুবাদ: প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়