শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI

বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নেতা নিয়োগ দেবে বলে মঙ্গলবার জানিয়েছে জাপানের একটি উদীয়মান রাজনৈতিক দল।

জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে এ বছরের জানুয়ারিতে ‘পাথ টু রিবার্থ’ নামের এই দলটি গঠিত হয়েছিল। এ দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এর সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন।

সফল অনলাইন প্রচারের কারণে ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন।

কিন্তু এ বছরের উচ্চকক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন। নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি ওকুমুরা সাংবাদিকদের বলেন, ‘নতুন নেতা হবে এআই।’ ২৫ বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ছাত্র জানিয়েছেন, কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনি কাগজে-কলমে দলের নেতা থাকবেন।

ওকুমুরা বলেন, ‘এআই দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে—যেমন, কোন সদস্য কতটা সহায়তা পাবে।’ সম্প্রতি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে তিনি ইশিমারুর উত্তরসূরি হন।

তবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেও ‘পাথ টু রিবার্থ’ এখনো আসন জয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গত জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে দলের ৪২ জন প্রার্থী সবাই হেরে যান। আর জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও হেরে যান। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়