শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, স্মার্টফোনেই যেভাবে তুলবেন দুর্দান্ত ছবি

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে আগামীকাল ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে বিরল এ মহাজাগতিক দৃশ্য।

চাইলেই আপনি চন্দ্রগ্রহণ উপভোগ করার পাশাপাশি স্মার্টফোনে ছবিও তুলতে পারেন। তবে এজন্য কিছু কৌশল মেনে চলা জরুরি।

চন্দ্রগ্রহণের ছবি তুলতে লম্বা ফোকাল লেন্থ দরকার হয়। ডিএসএলআর ও মিররলেস ক্যামেরায় লেন্স পরিবর্তনের সুবিধা থাকলেও স্মার্টফোন দিয়েও ছবি তোলা সম্ভব। ফোনে জুম কম থাকলেও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যাবে।

গ্রহণের ছবি স্পষ্ট করতে ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখুন, আইএসও ৪০০ সেট করুন, অ্যাপারচার f/8 বা f/11 দিন এবং শাটার স্পিড রাখুন বাল্ব মোডে। অটোফোকাস বন্ধ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন। ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে সেটি চালু করে নিন।

ঝাপসা এড়াতে অবশ্যই ট্রাইপড ব্যবহার করুন এবং সম্ভব হলে রিমোট শাটার নিন। আকাশ পরিষ্কার দেখা যায়, এমন উঁচু ভবন বা পাহাড়মুক্ত স্থান বেছে নিন। গ্রহণ দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে সরে যাবে এবং শেষে চাঁদ দিগন্তের কাছে চলে আসবে।

অতএব, সঠিক প্রস্তুতি নিলে আজ রাতের চন্দ্রগ্রহণ আপনার স্মার্টফোনেই ধরে রাখতে পারবেন এক অসাধারণ মুহূর্ত হিসেবে।

সূত্র: স্কাই এট নাইট ম্যাগাজিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়