শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনে নিজেই সহজে সক্রিয় করুন ফাইভ-জি, জেনে নিন কিভাবে

২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিকভাবে চালু হয় ফাইভ-জি। বাংলাদেশে কয়েকবার পরীক্ষার পর অবশেষে চালু হলো ফাইভ-জি প্রযুক্তি। তবে অনেক ব্যবহারকারী এখনও নিশ্চিত নন, কিভাবে ফোনে ফাইভ-জি চালু করবেন এবং এর সুবিধা কতটুকু পাবেন।

দেখে নিন ধাপে ধাপে নির্দেশনা:

1. ফোনের সাপোর্ট চেক করুন

ফাইভ-জি ব্যবহার করতে হলে প্রথমেই নিশ্চিত হতে হবে যে আপনার ফোন ফাইভ-জি সাপোর্ট করে।


2. ফোনের সেটিংসে যান

আপনার ফোনের সেটিংস মেনুতে প্রবেশ করুন।


3. মোবাইল নেটওয়ার্ক নির্বাচন করুন

‘মোবাইল নেটওয়ার্ক’ বা ‘সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক’ অপশনে ট্যাপ করুন।


4. নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন

এরপর ‘নেটওয়ার্ক মোড’ বা ‘নেটওয়ার্ক টাইপ’-এ যান এবং ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।


5. ফাইভ-জি চালু করুন

ফাইভ-জি সমর্থিত ডিভাইসে ‘ফাইভ-জি (স্বয়ংক্রিয়)’ অপশনটি অন করুন। ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে ফাইভ-জি সিগন্যাল ধরার চেষ্টা করবে। নেটওয়ার্ক উপলব্ধ থাকলে স্ক্রিনে ফাইভ-জি আইকন দেখতে পাবেন।

ফাইভ-জি ব্যবহারের সুবিধা:

? দ্রুত ডাউনলোড ও আপলোড স্পিড

? ভিডিও কল, গেমিং ও স্ট্রিমিং-এ উচ্চমানের অভিজ্ঞতা

? ইন্টারনেট সংযোগে কম ল্যাটেন্সি


বাংলাদেশে ফাইভ-জি প্রযুক্তি চালুর সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা আশা করছেন আরও দ্রুত, স্থিতিশীল ও উন্নত ইন্টারনেট সুবিধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়