শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার সেই ব্যঙ্গাত্মক কমোড ‘আমেরিকা’ বিক্রি হলো ১২.১ মিলিয়ন ডলারে!

দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের সথেবি’সের নিলামে ওঠে। ১০১ কিলোগ্রাম  ওজনের, ১৮-ক্যারেট সোনার তৈরি এই শিল্পকর্মটির প্রাথমিক বিড ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

ক্যাটেলান বলেছেন, ‘আমেরিকা’ শিরোনামের এই শিল্পকর্মটি অতি-সম্পদ নিয়ে ব্যঙ্গ করে তৈরি।

তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের মধ্যাহ্নভোজ বা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই।’ 

সথেবি’স এই কমোডটিকে ‘শিল্প উৎপাদন এবং পণ্যের মূল্যের সংঘাতের ওপর একটি তীক্ষ্ণ মন্তব্য’ বলে অভিহিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগ্রাহকের মালিকানাধীন এই টয়লেটটি ছিল ক্যাটেলানের ২০১৬ সালে তৈরি করা দুটি টয়লেটের মধ্যে একটি। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান গঘের একটি পেইন্টিং ধার চাইলে এটি উদ্দেশ্যমূলকভাবে তাকে ধার দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। পরে টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় চুরি হয়ে যায়।

টয়লেট চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তারা টয়লেটটি দিয়ে কী করেছে তা স্পষ্ট নয়। তদন্তকারীরা এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন, তবে মনে করা হয় যে এটি সম্ভবত ভেঙে টুকরো করা হয়েছে এবং গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগের সপ্তাহগুলোতে সথেবি’সের নিউইয়র্ক সদর দপ্তরে ‘আমেরিকা’ শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়