শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত নাকি পাকিস্তান: বাংলাদেশিদের চোখে কোন দেশ বেশি পছন্দের, বেরিয়ে এলো আসল তথ্য!

বাংলাদেশের নাগরিকদের মধ্যে প্রতিবেশী দেশগুলোর ভাবমূর্তি নিয়ে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশ হিসেবে ভারতকে ‘অপছন্দ’ করেন ৪১.৩ শতাংশ মানুষ। অন্যদিকে, দেশের মানুষের মধ্যে ভারতের চেয়ে পাকিস্তানের প্রতি তুলনামূলক বেশি ইতিবাচক মনোভাব রয়েছে।

ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপটি দেশের ১০০০ মানুষের ওপর পরিচালনা করা হয়েছিল।

জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ করেন। এর বিপরীতে ভারতকে ‘পছন্দ’ করেন ৫৩.৬ শতাংশ মানুষ।

তবে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে 'অপছন্দ' স্কেলে বড় ব্যবধান দেখা যায়। উত্তরদাতাদের মাত্র ২৮.৫ শতাংশ পাকিস্তানকে 'অপছন্দ' করার মত দেন। অন্যদিকে, ভারতের 'অপছন্দ' স্কোর ছিল ৪১.৩ শতাংশ। সামগ্রিকভাবে, জরিপে দেখা যায়, বাংলাদেশিদের মধ্যে ভারত ও পাকিস্তান উভয়েরই একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।

জরিপে দেখা গেছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার। উত্তরদাতাদের ৫৯.১ শতাংশ মিয়ানমারকে 'অপছন্দ' করার মত দেন, আর 'পছন্দ' করেন মাত্র ২৪.৫ শতাংশ।

জরিপে অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ইতিবাচক ধারণা পাওয়া গেছে। অন্যান্য বাছাই করা দেশের মধ্যে, 'পছন্দ' স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পেয়েছে (৬৮.৪ শতাংশ)। তবে চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) খুব বেশি পিছিয়ে ছিল না।

জরিপটি ইঙ্গিত করে যে বাংলাদেশের জনগণ দেশের সঙ্গে জড়িত আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্কে সাধারণভাবে ভালো ধারণা পোষণ করে, তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে তাদের জনপ্রিয়তায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়