নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অজিদের বিপক্ষে সিরিজে একাধিক চমক উপহার দিয়েছে নির্বাচকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন রিপন মন্ডল। সেই সিরিজে ম্যাচও খেলেছিলেন তরুণ এই পেসার। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। এছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিনও নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা ফিরেছেন স্কোয়াডে। দলে জায়গা ধরে রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী ১৭, ১৯ ও ২১ জুন হবে ম্যাচ তিনটি।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।