শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল দলে সু‌যোগ পে‌লেও বিশ্বকা‌পে খেলা অ‌নি‌শ্চিত নেইমা‌রের, তার বি‌শেষ ফিজিওথেরাপি চল‌বে

স্পোর্টস ডেস্ক : তিন বছর পর আবার ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু মেগা টুর্নামেন্টে আদৌ খেলতে পারবেন নেইমার? মাঠে নামা হবে তাঁর? শনিবার মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচেও ব্রাজিলিয়ান তারকা নেইমার খেলবেন না। উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু করার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ।

ব্রাজিল টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, মিশরের বিরুদ্ধে ব্রাজিলের ফুটবলাররা ক্লিভল্যান্ডে উড়ে গেলেও নেইমার নিউ জার্সিতেই থাকবেন। সেখানে তাঁর চোটের পরিচর্যা করবেন ফিজিওথেরাপিস্টরা। ডান পায়ের কাফ মাসলে গ্রেড ‘টু’ চোট রয়েছে ব্রাজিলিয়ান তারকার। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, মরোক্কোর বিরুদ্ধে। সেই ম্যাচে খেলার জন্য কার্যত সময়ের সঙ্গে যুদ্ধ করছেন নেইমার। জানা গিয়েছে, আপাতত লাগাতার ফিজিওথেরাপি চলবে তাঁর। বিশেষ ধরনের ফিজিওথেরাপি প্রোগ্রামও তৈরি করা হয়েছে নেইমারের জন্য।

আসলে প্রস্তুতি ম্যাচে নেইমারকে খেলিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি। চোট সমস্যার মধ্যেই বিশ্বকাপের দলে জায়গা করে নেন নেইমার। তারপর তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। সেখানেই ধরা পড়ে যে, নেমারের ক্লাব স্যান্টোস যে পরিমাণ চোটের কথা বলেছিল, সেই রিপোর্টের থেকে চোটের পরিমাণ বেশিই। তারকা ফুটবলারের সেরে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।

মোটামুটি একটা বিষয় পরিষ্কার, কোনও প্রস্তুতি ম্যাচে না খেলেই নেইমার বিশ্বকাপে নামবেন। জাতীয় দলের হয়ে ব্রাজিলিয়ান তারকা শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। তারপর থেকে চোটের কারণে আর দলে ডাক পাননি। বারবার চোট পেয়েছিলেন। ক্লাব ফুটবলেও একই পরিস্থিতি ছিল। সবিমিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে নেইমারের খেলা নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে রয়েছে ব্রাজিল শিবির। যদিও নেইমারকে ছাড়াই বেশ ভালো ছন্দে রয়েছে সেলেকাও। প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬ গোল দিয়েছেন ভিনিসিয়াস-কাসেমিরোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়