শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ তম আসর আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে শুরু হ‌বে। দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে এই টুর্নামেন্টে।

সাফ অঞ্চলের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচনের এই খবরটি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। 

ভারতের গোয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মাটিতে হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে প্রযুক্তির এই আধুনিক রূপান্তর নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এবারই প্রথম সাফে ভিএআর ব্যবহারের চেষ্টা করছি। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও এটি টুর্নামেন্টে এক ভিন্ন মাত্রা যোগ করবে।

পূর্বের সূচি অনুযায়ী এবারের সংস্করণ আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও, ওই সময়ে ভারত আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সব দেশের সম্মতিতে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। মাঠের লড়াইয়ের সবগুলো ম্যাচই হবে রাজধানী ঢাকায়। 

সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সবশেষ ২০২৩ সংস্করণের ফাইনালে কুয়েতকে হারিয়ে তারা এই শিরোপা জিতেছিল। টুর্নামেন্টে ১৩ বার অংশ নিয়ে একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়