শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাচদের মাঠে আলজেরিয়ার চমক, বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বার্তা

বিশ্বকাপের পর্দা উঠতে বাকি এক সপ্তাহ। এর আগে ‘জি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া বর্তমান বিশ্বচ্যাপিয়নদের আগাম বার্তাই দিলো। ফিফা র্যা ঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা নেদারল্যান্ডসকে তাদের মাঠেই হারিয়ে দিলো ২৮ নম্বরে থাকা রিয়াদ মাহরেজরা। বুধবার রটারডেমের দে কুইপ স্টেডিয়ামে আলজেরিয়ানদের জয় ১-০ গোলে। ম্যাচে ছয়-ছয়টি সেভ দিয়ে জয়ের অন্যতম নায়ক জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।

ম্যাচের শেষ মুহূর্তে উইঙ্গার আনিস হাজ মুসার একমাত্র গোলে এই জয় নিশ্চিত হয় আলজেরিয়ার। মজার বিষয় হলো, মুসা খেলেন ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে। এই দে কুইপ স্টেডিয়ামটিই তার ক্লাবের হোম গ্রাউন্ড। চেনা মাঠে ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে বল জালে জড়ান তিনি। এটিই তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। গ্যালারিতে উপস্থিত বিপুল সংখ্যক আলজেরিয়ান সমর্থকের গগনবিদারী চিৎকারে তখন কাঁপছিলো পুরো স্টেডিয়াম।

বিশ্বকাপের উদ্দেশ্যে নিউ ইয়র্কের বিমান ধরার আগে ঘরের মাঠের এই পরাজয়ে হতাশ ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। ম্যাচ শেষে ডাচ টেলিভিশন ‘এনওএস’-কে তিনি বলেন, ‘বিদায়ী ম্যাচে কেউ এমন ফলাফল আশা করে না। ম্যাচের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, আমাদের অন্তত ২-০ ব্যবধানে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি, আমাদের ধার দ্রুত ফিরবে এবং আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারবো।’

ডাচদের আক্রমণ রুখে দেয়ার পেছনে বড় অবদান ছিল মাস্ক পড়ে নামা আলজেরিয়ান গোলকিপার লুকা জিদানের। গত এপ্রিলে মুখে চোট পাওয়ার পর তার ফর্ম নিয়ে যে সংশয় তৈরি হয়, বেশ কিছু দুর্দান্ত সেভ করে তার জবাব দিয়েছেন জিদানপুত্র।

আগামী সোমবার নিউ ইয়র্কে উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। এরপর ১৪ই জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

অন্যদিকে, আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া। এরপর আগামী ১৬ই জুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। বিশ্বকাপ শুরু আগে রিয়াদ মাহরেজদের এই জয় আর্জেন্টিনার জন্য এক প্রকার সতর্কবার্তাই বটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়