শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয় 

স্পোর্টস ডেস্ক : বেল‌জিয়াম সুপার স্টার প্রায় এক বছর মা‌ঠের বাইরে ছি‌লেন। দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে মা‌ঠে নেমেই গোলের দেখা পেলেন রোমেলু লুকাকু। এই তারকা স্ট্রাইকারের প্রত্যাবর্তনের রাতে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়েছে বেলজিয়াম। অন্য ম্যাচে বড় জয় পেয়েছে মরক্কো। 

মঙ্গলবার রাতে স্তাদিওন এইচএনকে রিয়েকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় বেলজিয়ামের। প্রথমার্ধে ইউরি তিলেমান্স দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। -- টি স্পোর্টস

১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলের কোচই সেরা একাদশ মাঠে নামান। ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাক্সিম ডি কুইপারের বাড়ানো পাস থেকে নিখুঁত স্ট্রাইকে ক্রোয়াট জাল কাঁপান বেলজিয়াম অধিনায়ক তিলেমান্স। তাঁর এই গোলেই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।

প্রথমার্ধের শেষের দিকে লুকা মদ্রিচের চমৎকার শট ফিরিয়ে দেন তাঁর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কোর্তোয়া। ম্যাচের এক ঘণ্টার মাথায় সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ক্রোয়েশিয়া, কিন্তু আনতে বুদিমিরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের শেষ ১৭ মিনিটের জন্য বেলজিয়াম মাঠে নামায় লুকাকুকে। জাতীয় দলের জার্সিতে তাঁর সবশেষ ম্যাচটি ছিল ২০২৫ সালের ৯ জুন। ফিরেই গোলের দেখা পান বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যোগ করা সময়ের শেষ মুহূর্তে হান্স ভানাকেনের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ক্রোয়াট গোলকিপারকে পরাস্ত করেন লুকাকু।

মাদাগাস্কারকে উড়িয়ে দিল মরক্কো

রাতের আরেক প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে গোল উৎসব করেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ফিফা র‍্যাংকিংয়ের ১০৪ নম্বরে থাকা মাদাগাস্কারের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নেমে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য দেখায় ওলিভিয়ের রেগরাগির শিষ্যরা।

রাবাতের প্রিন্স মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামে মাদাগাস্কারকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মরক্কো। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ইসমাইল সাইবারি।

ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট, তখনই বিলাল আল খানুসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন সাইবারি। এরপর ২৫ মিনিটে এই মিডফিল্ডারের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় মরক্কো।

ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন সুফিয়ান রাহিমি। এর ঠিক এক মিনিট পর মাদাগাস্কারের এল হাদারি লাল কার্ড দেখলে সফরকারীরা ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের শেষদিকে আরও এক গোল করে অ্যাটলাস লায়ন্সদের বড় জয় নিশ্চিত করেন আইয়ুব এল কাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়