শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল শেষ হতেই রুপোলি পর্দায় ক্রিকেটার বৈভব! মাসুম' সি‌নেমায় অ‌ভিনয় করা‌তে চান প‌রিচালক শেখর কাপুর?

স্পোর্টস‌ ডেস্ক : কারও কাছে সে ‘বিস্ময় প্রতিভা’, কারও কাছে ‘বেবি বস’। আইপিএল মাতিয়ে বহু নাম পেয়েছে বৈভব সূর্যবংশী। এবছরের মতো তার আইপিএল অভিযান শেষ। এবার কি সিনেমায় অভিষেক? কিংবদন্তি পরিচালক শেখর কাপুর সোশাল মিডিয়ায় তাঁর নিজের সিনেমায় বৈভবকে নেওয়া নিয়ে একটা জল্পনা উসকে দিলেন। বৈভবকে নিয়ে কি ফের ‘মাসুম’-এর মতো কালজয়ী সিনেমা বানাতে চলেছেন শেখর?

কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান রয়্যালস হেরে যাওয়ায় আইপিএল অভিযান শেষ বৈভবের। ফের অল্পের জন্যে সেঞ্চুরি মিস হয়েছে। ম্যাচের পর হাপুস নয়নে কাঁদতে দেখা যায় বিস্ময় প্রতিভাকে। কান্না যে ছোঁয়াচে, তা বৈভবের জন্য ফের প্রমাণিত হল। ফাইনালে দেখা যাবে না তাকে। এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। এমন দৃশ্য কেউ কখনও দেখেছে? --- সংবাদপ্রতি‌দিন

সেসব সত্ত্বেও আসলে তো বৈভব বাচ্চাই। মুখে-চোখে এখনও সেই সারল্যের চিহ্ন। মাঠে যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই শিশুসুলভ আচরণ করে। সেটা ভুললেই বা চলবে কীভাবে? সেটাকে মাথায় রেখেই শেখর কাপুর লিখেছেন, ‘যদি সূর্যবংশী এরকম অসাধারণ ক্রিকেটার না হত, তাহলে ওকে আমি মাসুম সিনেমায় অভিনয়ের জন্য নিতাম।’ উল্লেখ্য, ১৯৮৩ সালে মুক্তি পায় শেখর কাপুরের বিখ্যাত সিনেমা ‘মাসুম’। 

যেখানে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি। নাসিরুদ্দিনের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যুগল হংসরাজ। এবার পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পরিচালক কি বৈভবকে নিয়ে ‘মাসুম ২’ করতে চলেছেন?

১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় প্রায় পঞ্চাশ। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। অল্পের জন্য সেঞ্চুরি মিস। যেন বৈভবের নয়, এই সেঞ্চুরিগুলো দেশের ক্রিকেট ভক্তরা মিস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়