শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১২:০৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ শুরুর দুই-তিন ম্যাচ পরই দ‌লে ফিরতে পারেন নেইমার: ‌কোচ আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের দুই তিন  ম্যাচ পরই মাঠে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। শনিবার (৩০ মে) ব্রাজিলের তেরেসোপলিসের গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রাজিল বস। 

এর আগে, পায়ের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ শুরুর আগে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ৩৪ বছর বয়সি ব্রাজিল তারকা নেইমারের। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

আনচেলত্তি বলেন, আমরা বিশ্বাস করি নেইমার খুব দ্রুতই ফিরে আসবে। যদি উদ্বোধনী ম্যাচে খেলতে না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে পাওয়া যাবে।-- যমুনা‌নিউজ

চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না নেইমার। রোববার (৩১ মে) মারাকানায় পানামার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে দলটি এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময়কর ছিল। চোট ও বাজে ফর্মের কারণে দীর্ঘদিন তিনি খেলতে পারেননি সেলেসাওদের হয়ে।

উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়